সৈয়দপুরের পাশ্ববর্তী কাদিখোল পাড়ায় যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। প্রায় ১৫ দিন থেকে ওই রাস্তা বন্ধ থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিবেশীর।
প্রতিবেশী কাশেম আলী (৫০) জানান,এটি সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রাম। বাব দাদার আমল থেকে এ রাস্তা দিয়ে আমরা সবাই চলাচল করে আসছি। হঠাৎ করে আবু চৌধুরী ওই রাস্তাটি বাশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। যার কারণে আমরা এ এলাকার প্রায় শতাধিক নারী পুরুষ চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা মসজিদে নামাজ আদায় করতে পারছিনা।
এদিকে আরেক প্রতিবেশী বছির উদ্দিন(৭৫) জানান,আমিও ৭৫ বছর থেকে এ রাস্তা দিয়ে চলাচল করে আসছি। কেউ কোন দিন রাস্তা বন্ধ করেনি। কয়েকদিন হল রাস্তাটি বন্ধ করে দেয় চৌধুরী আবু। কিন্তু আমরা সামান্য একটু ফাঁক করে কোন মতে মসজিদে নামাজ আদায় করার জন্য যাতায়াত করছি। তার দাবি রাস্তাটি পুরোপুরি খুলে দেয়া হোক। তিনি বিষয়টি নজর দেয়ার জন্য জেলা প্রশাসকের দুষ্টি কামনা করেন।
এ ব্যাপারে আবু চৌধুরীর সাথে যোগাযোগ করতে গেলে তার দেখা মেলেনি। তাই কি কারণে রাস্তাটি বন্ধ করা হল মতামত জানা যায়নি।