দেশ ও বিদেশের বহুল আলোচিত স্বপ্নের পদ্মা সেতু। আজ বাস্তবে রুপ দিলেন দেশরত্ন জননেত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। নিন্দুকেরা আজ নিশ্চুপ,নিস্তব্ধ। তারপরও থেমে নেই তাদের উস্কানিমুলক আলোচনা। তবে জনগন পদ্মার পাড়ে তাদের মুখে জুতা মেরেছে, জাতীয় বেঈমান ও দেশের দুশমন বলে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে।
সারা বিশ্ববাসীকে শেখ হাসিনা দেখিয়ে দিলেন,শিখিয়ে দিলেন,অবাক করে দিলেন সৎ মনোবল থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। যার বিরল দৃষ্ঠান্ত স্থাপন করলেন মানবতার মা শেখ হাসিনা।
২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন হয়। ওই উৎসবে সামিল হয় সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন। উৎসবকে আরও ত্বরান্বিত করতে সৈয়দপুর বের করা হয় আনন্দ শোভাযাত্রা।
পিকাব, মোটর সাইকেল ও ট্রাক্টর নিয়ে বিশাল শোভাযাত্রা বাংলা হাই স্কুল চত্বর থেকে বের হয়ে বঙ্গবন্ধু সড়ক,শেরে বাংলা সড়ক, জিআরপি মোড় হয়ে রেলওয়ে কারখানার প্রধান ফটকের সামন দিয়ে সাহেব পাড়া, মিস্ত্রীপাড়া,কলিম হোটেল মোড় হয়ে শহীদ ডাঃ জিকরুল হক সড়ক,তুলশীরাম সড়ক,কুন্দল হয়ে বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর, পোড়ারহাট,ঢেলাপীর,সোনাখুলি হয়ে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন প্রবেশ। সিপাইগঞ্জ, চওড়া বাজার,হাজারী হয়ে খাতামধুপুর ইউনিয়ন। হামুর হাট,হাজারীহাট,পাকাধরা হয়ে কামারপুকুর ইউনিয়নে প্রবেশ। ধোপঘাট,বটতলী,তোফায়েল মোড়, কামারপুকুর বাজার। আদানীপাড়া,দক্ষিণ নিয়ামতপুর হয়ে বাঙ্গালীপুর ইউনিয়ন। লক্ষণপুর,বালাপাড়া,চড়কপাড়া,চৌমহনী হয়ে সৈয়দপুর খাইভ স্টার মাঠে সমবেত।
শোভাযাত্রায় নের্তৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন ও সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন। পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো মোজাম্মেল হক।
সমাপনি বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন,সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক হিটলার চৌধুরী ভলু।
পাঁচ ইউনিয়ন প্রদক্ষিণের সময় শোভাযাত্রাকে দুহাত তুলে অভিনন্দন জানান হাজার হাজার নারী, পুরুষ,শিশু।
কৃষকলীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আবদুস সবুর আলম ও সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রামানিকের নেতৃত্বে বিশাল ট্রাক্টর বহর বের হয়। নেচে গেয়ে কৃষকলীগের নেতা কর্মীরা শোভাযাত্রাকে প্রাণবন্তো করে তোলেন।
এদিকে সৈয়দপুর রেলওয়ে জেলা ও সৈয়দপুর থানা পুলিশ বের করে শোভাযাত্রা। সাথে ট্রাফিক পুলিশ বিভাগও সামিল হয়। এতে নের্তৃত্ব দেন টি আই আবু নাহিদ পারভেজ আলম চৌধুরী।