নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ আহরণের অপরাধে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। রোববার (২৬জুন) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী ও কটকা অভয়ারণ্য কেন্দ্রের বাউন্ডারি এলাকার দুধরাজ খাল থেকে এসব জেলেদের আটক করা হয়। এ সময় জেলেদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরাজাল এবং নিত্য ব্যবহারী বেশকিছু মালামাল জব্দ করেছে বনরক্ষিরা। সোমবার (২৭ জুন) দুপুরে আটক জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করেছে বনবিভাগ।
আটককৃতে জেলেরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকার আ. জলিল (৪৫), সাইফুল ইসলাম (২১), মুসা মিয়া (৩২) এবংখুলনাররুপসারমুরাদ হোসেন (৪০)।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, অবৈধভাবে মাছ শিকারের অপরাধে চার জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
মাছের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলছে।