সৈয়দপুর শহরের উত্তরের এক সুনামধন্য স্কুল এ- কলেজের শিক্ষক সরকারী নিয়মনীতি উপেক্ষা করে তার ভাড়া করা বাসায় দীব্বি চালিয়ে আসছেন কোচিং বানিজ্য। ওই কোচিং বানিজ্য কেন্দ্র চলছে অনেকটা নিরবে প্রেমলিলা খেলা। অভিভাবকরা তাদের সন্তানদের মানুষ করতে হাজার হাজার টাকা ব্যয়ে লেখাপড়া করাতে বা শিখতে শিক্ষকের কাছে পাঠায়। কিন্তু ওই শিক্ষক তার চাহিদা মত প্রাপ্য পেলেও তেমন একটা নজর রাখেন না শিক্ষার্থীদের।
তাই শিক্ষার্থীরা সুযোগ পেয়ে নিরবে মেতে ওঠে প্রেমলিলায়। যার ফলে সম্প্রতি ওই শিক্ষকের কোচিং বানিজ্য কেন্দ্র থেকে বখাটের চক্রে পড়ে একইদিন উধাও হয়ে যায় যায় তিন ছাত্রী। সময় মত তারা বাসায় না ফিরলে অভিভাবকরা ওই শিক্ষককে চাপ দেয়। শিক্ষক কৌশল করে নিজের দোষ ঢাকতে জবাব দেন পড়া শেষে কে কলথায় যায় তা আমি কি করে বলবো।
এদিকে একদিন পর ওই তিন ছাত্রী উদ্ধার হয় পাশের এক জেলা শহর থেকে। তখন তিনজনেই ছিল মাতাল অবস্থা। মান সন্মান রক্ষা করতে অভিভাবকরা নিরব থাকেন।
একটি সুত্র জানায়,মেয়েরা ওই কোচিং কেন্দ্র থেকে নিখোঁজ হয়।
এ ব্যাপারে ওই কোচিং শিক্ষক বলেন বিষয়টি দুঃখজনক। আমি এখন থেকে করা নজর রাখবো।তবে তিনি বলেন অভিভাবকরা তাদের দায়িত্বে সন্তান নিয়ে গেলে ভাল হত।