বাগেরহাটের চিতলমারীতে যৌতুকের দাবীতে এক নব বধুকে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগে স্বামী সহ পাঁচ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। নিহত নব বধুর বাবা বাদী হয়ে ৩জুন শুক্রবার বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করেন। বিজ্ঞ বিচারক এস,এম, সাইফুল ইসলাম তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বাগেরহাটকে নির্দেশ দিয়েছেন।
মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন, নিহত গৃহবধুর স্বামী চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের মোঃ লুৎফর রহমান শেখ, শ্বাশুড়ী মনিরা বেগম, খুকু বেগম, শ্বশুর আউব আলী ও বক্কার শেখ।
স্থানীয় গ্রামবাসী ও মামলার বিবরণে জানা যায়,গত ৫ ফেব্রুয়ারী ২০২২তারিখ চিতলমারী উপজেলার কলিগাতী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে কুলসুম আক্তারের সঙ্গে একই উপজেলার নালুয়া গ্রামের আউব আলীর শেখের ছেলে মোঃ লুৎফর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে মটর সাইকেল কিনবে বলে ২ লাখ টাকা যৌতুকের দাবীতে স্বামী লুৎফর রহমান ও তার পরিবারের সদস্যরা কুলসুম আক্তারকে প্রায়ই নির্যাতন করতো। এব্যপারে কুলসুমের বাবা,মা,আত্মীয়রা জানান
মেয়ে কুলসুম নির্যাতনের বিষয় বাবাকে জানালে বাবা জমি বিক্রিকরে জামাইকে ১লাখ টাকা যৌতুক দেন। কিন্তু মটর সাইকেল না কিনে টাকা গুলো নষ্ট করে ফেলে। পূণরায় ১লাখ টাকা যৌতুক নেওয়ার জের ধরে স্বামী লুৎফর রহমান স্ত্রী কুলসুমকে পুণরায় চাপ সৃষ্টি করে। কুলসুম অপারগতা প্রকাশ করলে আসামিরা তাকে শারীরিকও মানষিক নির্যাতন চালাতে থাকে। অতি মাত্রায় নির্যাতন সহ্য করতে না পেরে ৩ জুন ভোর রাতে কুলসুম বাবারবাড়ী পালিয়ে যেতে ঘর থেকে বেরিয়ে আসে।
এ সময় স্বামী লুৎফর রহমান তাকে ধরে আনে। এবং ঘরের ভিতর নিয়ে আসামিরা তাকে এলোপাথাড়ী মারপিট করে। একই সাথে মুখে বিষ ঢেলে হত্যা করা হয় তাকে।বিষ পান করানোর প্রধান ভুমিকায় ছিলেন কুলসুমের শ্বাশুড়ী মনিরা বেগম বলে মামলার উল্লেখ করা হয়েছে। ঘটনার পর পুলিশ সুরৎ হাল রিপোট প্রস্তুত করে লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরন করে। এব্যপারে কুলসুমের শ্বাশুড়ী মনিরা বেগম জানান মা-বাবার ওপর অভিমান করে সে বিষ পান করেছে।