আশুগঞ্জ পশ্চিম বাজার থেকে আশুগঞ্জ রেলগেইট পর্যন্ত রাস্তা নির্র্মানকাজের শুভ উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হানিফ মন্সি। সোমবার সকাল ৯টায় পশ্চিম বাজার থেকে আশুগঞ্জ রেলগেইট পর্যন্ত রাস্তা নির্র্মানকাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী প্রিতম মজুমদার.আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম,আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম,আমজাদ হোসেন এবং ইসমাইল হোসেন প্রমুখ। আশুগঞ্জ পশ্চিম বাজার থেকে আশুগঞ্জ রেলগেইট পর্যন্ত রাস্তা নির্র্মানকাজটি ১১লক্ষ ৩০ হাজার টাকা ব্যায়ে আরসিসি ঢালাইয়ের নির্মান কাজটি পায় ব্রাহ্মণবাড়িয়ার মেসার্স আল আমিন মেটাল। এ ব্যাপারে আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম বলেন,আমার চেয়ারম্য্যান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ইউনিয়নের রাস্তাঘাটের উন্নœয়ন করব।এই কাজটি তার প্রতিফলন।এব্যাপরে উপজেলা প্রকৌশলী প্রিতুল ভৌমিক বলেন,রাস্তার নির্মানকাজে শতভাগ কোয়ালিটি বজায় রেখে ক্জা করা হবে।এব্যাপারে কোন প্রকার অনিয়ম মেনে নেওয়া হবে না।
আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হানিফ মন্সি বলেন,গ্রাম হবে শহর এওই স্লোগানকে সামনে রেখে আশুগঞ্জ উপজেলাকে গড়ে তোলার জন্য নিরলসভাবে ইউনিয়ন পরিণদ চেয়ারম্যানদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।ইনশাাল্লাহ দ্রুত আশুগঞ্জ উপজেলা যে সকল রাস্তা উন্নয়নের কাজ বাকী আছে এই কাজগুুিল শেষ করে আশুগঞ্জের প্রতিটি গ্র্রামকে শহরে পরিণত করে মাননীূয় প্রধানমন্ত্রীর ঘোষনা গ্রাম হবে শহর এই ঘোষনা বাস্তবে রুপদান করতে সক্ষম হব। এজন্য তিনি উপজেলা আপমর জনগণের সহযোগিতা কামনা করেন।