পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে একদিনের প্রীতি ফুটবল টুনামেন্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ খেলাটি ২৪ জুন শুক্রবার বিকেল ৪ টায় পূর্ব রূপসা রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয়। পূর্ব রূপসা বাগমারা গ্রামের সিনিয়র ও জুনিয়রদের মধ্যে আনন্দঘন পরিবেশে খেলা শুরু হয়। খেলায় অংশগ্রহণ করেন, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের বাগমারা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. সুলতান মোল্লা ও নৈহাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হারুন হাওলাদার সিনিয়র ম্যাচ এবং ব্যবসায়ী মো. জুয়েল শেখ চান্দু ও মো. আরমান মোল্লা জুনিয়র ম্যাচের দুই গ্রুপের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এ খেলায় সিনিয়র ম্যাচ জুনিয়র ম্যাচকে ২-০ গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন, দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ আজিম। এ-সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য মো. হায়দার আলী খান, ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী মো. হায়দার শেখ, মো. নজরুল ইসলাম, আজিজুল শেখ, মো. মোদাচ্ছের হোসেন ভোলা, জয়নাল শেখ, রাসেল শেখ, মো. খোকন, মো. সাব্বির শেখ, রাব্বি শেখ, মো. সাগর মৃধা, মো. বাপ্পি ইসলাম, মো. কাদের শেখ, জনি মাতুব্বর, রনি মাতুব্বর, মো. শাওন শেখ, মো. সুমন শেখ প্রমুখ।