কয়রা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ২শ কেজি চিংড়ি মাছ সহ ৩ জনকে আটক করেছে। পরবর্তিতে তাদের নিকট থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জানা গেছে গতকাল ২৪ জুন সকাল ৭ টায় উপজেলার ঝিলিয়াঘাটা মোড় ও দেউলিয়া বাজার থেকে অভিযান চালিয়ে এ সকল চিংড়ি মাছ সহ তাদেরকে আটক করে। কয়রা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক বলেন, বর্তমানে সুন্দরবনে সকল প্রকার মাছ ধরা নিষেধ এ শ্রেনীর অসাধু জেলেরা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে চিংড়ি মাছ শিকার করছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ এ সকল চিংড়ি মাছ আটক করা হয়েছে। এ ব্যাপারে মৎস্য আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।