বাগেরহাটের শরণখোলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান ভার্চুয়ালি যুক্ত হন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরনখোলা উপজেলা চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন শান্ত, আবাসিক মেডিকেল অফিসার এসএম ফয়সাল আহম্মেদ, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি প্রমুখ।
বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান এ সময় বলেন, দেশ ও জাতির কল্যাণেমাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সরকার বদ্ধ পরিকর। সমাজ থেকে মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ কমশালায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।