শরণখোলায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতি করন প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া তথ্য বিস্তার শীর্ষক রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শরণখোলা উপজেলা কৃষি বিভাগের আয়োজনে প্রানি সম্পদ দপ্তরে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-সহকারি ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোস্তফা মশিউল আলম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম মনি।
প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত বলেন, কৃষকদের স্বাবলম্বী করতে বর্তমান সরকার বিভিন্ন ভাবে সহায়তা করে যাচ্ছে। নিজ ও দেশের কল্যাণেসঠিক নিয়মে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে চাষাবাদ করে সোনার ফসল ঘরে তোলার আহবান জানান।
কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও নদীর পানিতে লবনাক্ততা বেড়ে গেছে। যার কারণে আগামী মৌসুমে লবন সহনশীল জাতের ধান রোপনের পরামর্শ দেন।