কয়রা উপজেলা বিআরডিবি অফিসের উদ্যোগে ও দরিদ্র মহিলাদের জন্য সম্বনিত পল্লী কর্মসংস্থান সহয়তা প্রকল্প (ইরেসপো) ২ পর্যায় প্রকল্পের সহযোগিতায় কিশোরীদের সচেতনতামুলক প্রশিক্ষন গতকাল ২৩ জুন সকাল ১০ টায় বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বাল্য বিবাহ আর নয় সরকারের সঞ্চয় প্রনদনায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাই প্রশিক্ষনে এর উপর আলোচনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন, উপজেলা সহকারী বিআরডিবি অফিসার মোঃ সোহেল ইকবাল, শিক্ষক সঞ্জয় বাছাড়, অহিদুজ্জামান, বিআরডিবির প্রীতিশ সরদার, ছাত্রী চয়ন্তী মন্ডল, রবেয়া খাতুন প্রমুখ। প্রশিক্ষন শেষে উপস্থিত ছাত্রীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন ও শিক্ষা উপকরন বিতরন করা হয়।