বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের রামনগর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার বাদ আসর মুজিবরের মোড় চত্তর ওয়ার্ড আ'লীগের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন রহমত নগর জামে মসজিদের খতিব মাওলানা মো. ইদ্রিস আলী। রামনগর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রশিদ শেখের পরিচালনায় বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আফজালুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মো. মোস্তাক শেখ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক শেখ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. সৈয়দ আশিক আহসান লিখন, জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য মো. হায়দার আলী খান। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ'লীগ নেতা, মো. নুরুল ইসলাম খান, কবির গাজী, মো. রুহুল আমিন শেখ, মো. মুজাম শেখ, মো. জাকির শেখ, মো. মুশাররফ হোসেন, মো. শাহাজামাল হাওলাদার, আবদুর রাজ্জাক প্রমুখ।