বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী, অধিনায়ক, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি চৌকষ বিজিবি টহলদল বেনাপোল আইসিপি টার্মিনালের আশপাশে অবস্থান নেয়। পরবর্তীতে চট্টগ্রাম হতে বেনাপোলগামী গ্রীন লাইন পরিবহনের একটি স্লিপিং বাস বেনাপোল আইসিপি বাস টার্মিনাল আসলে টহলদল বাসটি তল্লাশী করে বাসের সীটের নিচে লাল কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ৭৬৬ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণের বার উদ্ধার করে।
উল্লেখ্য যে, ওই সীটের আসনধারী সন্দেহভাজন ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে আগেই বাস থেকে নেমে যায়, যাকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের সিজার মূল্য ৬৫,৮৭,৬০০/-(পঁয়ষট্টি লক্ষ সাতাশি হাজার ছয়শত) টাকা।