খুলনার ডুমুরিয়ায় আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট - পুষ্টকরণ প্রকল্পের অর্থায়নে এরং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রাণিজ পুষ্টি নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানে প্রাণিসম্পদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে অতিথির বক্তব্যদেন হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ অরুণ কান্তি মন্ডল,থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া,মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসা শরীফ আসিফ রহমান। স্বাগত বক্তব্যদেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এলইও (এলডিডিপি) ডাঃ সায়রা গুলশান। সেমিনারে প্রাণিসম্পদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বিভিন্ন শ্রেণীর মোট ৫০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন। সেমিনারে প্রাণিজ পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও আত্মকর্মসংস্থানে প্রাণিসম্পদের ভূমিকা বিশদভাবে তুলে ধরাসহ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরু হৃষ্ট - পুষ্টকরণে বিজ্ঞান সম্মত পদ্ধতির উপর গুরত্বারোপ করা হয়। শেষে চার জন খামারীর মাঝে দুধ সংরক্ষনের ক্যান বিতরণ করা হয়।