'সোনালী আঁশের সোনার দেশ,মুজিব বর্ষে বাংলাদেশ' এই স্লোগান নিয়ে খুলনার ডুমুরিয়ায় দু'দিন ব্যাপি পাট চাষী প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, বিশেষ অতিথির বক্তব্যদেন কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান,পাট অধিদপ্তর খুলনার উপ-পরিচালক (পাটবীজ বিপনন) কে,এম,আবুল কালাম,উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঝ লুৎফর রহমান, পাট পরিদর্শক খুলনা মোঃ মুজিবর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নিলয় মল্লিক।পাট অধিদপ্তর,বস্ত্র ও পাট মন্ত্রাণালয় ডুমুরিয়ার আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার ১৫০ জন পাট চাষীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।