বাগেরহাটের চিতলমারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক অন্দোলন গড়ে তোলার লক্ষে সমান্বিত কর্ম পরিকল্পনা কর্মশালার আয়োজন করা হয়েছে। চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে ২৩ জুন (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় এ কর্মশালার অয়োজন করা হয়।
উপজেলার ৭টি ইউনিয়ন থেকে আগত ইউপি চেয়ারম্যান, অফিস কর্মকর্তা, সাংবাদিক ও কমিউনিটি লীডারদের গ্রুপকরে মাদক নিয়ন্ত্রনে করনীয় এবং প্রতিকার সম্পর্কিত লিখিত সুপারিস মালা প্রেরন করা হয়।
সুরক্ষা সেবা বিভাগ, স্ব,রাস্ট্রমন্ত্রনালয়ের উদ্যেগে,চিতলমারী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ঢাকা’র সহযোগিতায় অনুষ্টানের সভাপতিত্ব করেন, চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, শেখ লিয়াকত আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) চিতলমারী থানা প্রমুখ।
কর্মশালার প্রতিপাদ্য বিষয় ছিলো। “মাদককে না’বলি, সুস্থ সুন্দও জীবনগড়ি” অনুষ্ঠানটি পরিচালনা করেন,উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুর রহমান।