দাকোপে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পালিত কর্মসূচীর মধ্যে ছিল আনন্দ মিছিল, আলোচনা সভা, কেক কাটা, দলীয় কার্যালয়ে আলোকসজ্জা করন ও দোয়া অনুষ্ঠান।
বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বাদ্যযন্ত্র সহকারে এক আনন্দ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়। চালনা পৌরসভার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয় চত্বরে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন। যুবনেতা রতন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সহসভাপতি রনজিত কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগনেতা ও ইউপি চেয়ারম্যান মানস মুকুল রায়, মাসুম আলী ফকির, কে এম কবির হোসেন, আজগর হোসেন ছাব্বির, শিপন ভূইয়া, সঞ্জিব রায়, অসীম রায়, স্বপন সরকার, অপরাজিতা মন্ডল, সুপদ রায়, নিত্যুরঞ্জন কবিরাজ, নিহার মন্ডল, ক্ষীতিষ চন্দ্র রায়, নির্মল রায়, জুলফিক্কার গাজী জুলু, জ্যোতি শংকর রায়, মেহেদী হাসান বুলবুল, এস এম আঃ গফুর, যুবনেতা আব্দুল্লাহ আল মাসুম, জাহিদুর রহমান মিল্টন, দেবাশিষ ঢালী, নিতাই বাছাড়, শ্রমিকনেতা গোবিন্দ বিশ্বাস, ইউনুস আলী জমাদ্দার, অমারেশ ঢালী, স্বেচ্ছাসেবকলীগের জি এম রেজা, উত্তম রায়, বিধান বিশ্বাস, আরাফাত আজাদ, সুরঞ্জন মন্ডল, হিমাদ্রী রায়, ামঠুন সাহা, ছাত্রনেতা মোঃ আলামিন শেখ, ফয়সাল শরীফ, লিটন সরদার, রাসেল কাজী, রাহুল রায়, ইমদাদুল হক মিলন, মাসুম হাওলাদার, সোহাগ শেখ, হারুন গাজী প্রমুখ। সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মিষ্টি বিতরন করা হয়।