নীলফামারীর কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরে শোভযাত্রা ও দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আ.লীগের সেক্রেটারী মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, মহিলা আ.লীগের সভাপতি শিল্পী রাণী রায়, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রাশেদুর রহমান রাশেদ, ছাত্রলীগ সভাপতি মায়নুল আরেফিন সপু ও সেক্রেটারী মেহেদি হাসান জেভি প্রমূখ।