কয়রা উপজেলায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গত সোমবার শ্রীফলতলায় ও মঙ্গলবার খিরোলে বিকাল ৩ টায় উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে এ উঠার বৈঠকে সভাপতিত্ব করেন তথ্য সেবা কর্মকর্তা ইসকিতা আফরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা কাজী মোস্তাইন বিল্লাহ ও বাগালী ইউনিয়নের চেয়ারম্যান আবদুস ছাত্তার পাড়। অনুষ্ঠানে জানানো হয় বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী তাদেরকে সামজ উন্নয়নে কাজ করতে হবে। বাল্য বিবাহ,নারী নির্যাতন,নারীর ক্ষমতায়ন,অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীল করতে পরিবার থেকে মেয়েদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে এলাকার ৫০ জন করে নারী সদস্যরা উপস্থিত ছিলেন।