কিশোরগঞ্জ সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্প সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী। বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আ. সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার প্রমুখ। সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। সারা দেশের ন্যায় কিশোরগঞ্জ সদর উপজেলায়ও এতদসংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প সমূহে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনমুলক সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।