যশোরের ঝিকরগাছা উপজেলায় সরাসরি ব্যালটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির নেতা নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পানিসারা ইউনিয়ন বিএনপির তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯ টি ওয়ার্ডের ৪৫৯ জনের মধ্যে ৪১৫ জন নেতা সরাসরি এ ভোটে অংশগ্রহণ করেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে কাজী আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক পদে আবুল খায়ের এবং সাংগঠনিক সম্পাদক পদে ইনামুল হক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা অন্য দুই জন সদস্য হলেন - কাজী আজম ও এড. হাজী আনিসুর রহমান মুকুল। সকাল ১০ টা থেকে বিকাল ৩ টাকা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
১১ ইউনিয়নের মধ্যে গতকাল তৃতীয় ইউনিয়নের ভোট সম্পন্ন হয়েছে।