নীলফামারীর সৈয়দপুর ৪নং বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ এলো সিসি ক্যামেরার আওতায়।ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দ অর্থে,টি আর প্রকল্পের আওতায় এটির বাস্তবায়ন করেন কমিটির সভাপতি সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন,উপজেলা নির্বাহী অফিসার শামীম হুসাইন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার।
ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানান উদ্যোগ আজ সফলতা লাভ করেছে। আর তার সুফল পাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ। তারই ধারাবাহিকতায় সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ পেল ১৬ টি সিসি ক্যামেরা। ওই ১৬ টি সিসি ক্যামেরার মধ্যে ইউনিয়ন পরিষদ চত্বরে স্থাপন করা হয় ৮ টি, প্রধান ফটকসহ লাগানো হয়েছে ৪ টি এবং পরিষদ সংলগ্ন পোড়ারহাটে স্থাপন করা হয় ৪ টি।
বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান জুন বলেন,আমার ইউনিয়ন পরিষদে রয়েছে ব্যাংক এশিয়া,পশু সম্পদ উন্নয়ন উপকেন্দ্র,গ্রামীণ ব্যাংক শাখা,কমিউনিটি ক্লিনিক,সবুজ সমিতি,তথ্য সেবা কেন্দ্র, মসজিদ,ল্যাম্ব হাসপাতাল অফিস,বিট পুলিশিং কার্যালয়,কৃষি তথ্য অফিস,এনজিও অফিস,প্রতিবন্ধী ক্লাব। এগুলোতে প্রতিদিন কয়েক শতাধিক নারী পুরুষের আসা যাওয়া। তাছাড়া পরিষদের জনপ্রতিনিধি,দফাদার ও চকিদার তাদের সময় মত দায়িত্ব পালনে পরিষদে আসা যাওয়া। এতোদিন সিসি ক্যামেরা না থাকায় তারা অনেকটা নিজের খেয়াল খুশী মত পরিষদে আসে এবং যায়। এখন সিসি ক্যামেরার আওতায় পরিষদ বন্দী হওয়ায় সবাই নির্দিষ্ঠ সময়ে পরিষদে আসছে। আবার সময় মত চলে যাচ্ছে। দায়িত্বে অবহেলা বা ফাঁকির সুযোগ বন্ধ হয়ে গেছে। আমার পরিষদ সিসি ক্যামরার আওতায় আসার পর সর্বক্ষেত্রে এর উপকারীতা জনগনসহ আমরা পরিষদ তা পাচ্ছি।
সি সি ক্যামেরার আওতায় পরিষদ আসায় দফাদার সাইকাকুল জানান,এখন রাতের বেলা পরিষদ চত্বরে বখাটেদের আড্ডা নেই। নেই জুয়া ও লুডু খেলা। ছক্কার আসর আর বসে না।
চকিদার জহুরুল ইসলাম ও দিলিপ জানান,বিকেল ও রাতে পরিষদের চত্বরে নেশার আসর বসত। নেশাখোররা জটলা করতো। যখন থেকে সিসি ক্যামেরা লাগানো হয়েছে তখন থেকে তারা আর আসে না। সিসি ক্যামেরার আওতায় পরিষদ আসায় আমরাও অনেকটা আরামে আছি।
গ্রামীণ ব্যাংক বোতলাগাড়ী শাখার ম্যানেজার মেহেদী হাসান জানান,পরিষদ সিসি ক্যামরার আওতায় আসায় আমিও অনেকটা উপকৃত হয়েছি।
বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবদুল মোতালেব জানান,সি সি ক্যামরার আওতায় পরিষদ হওয়ায় এখন কোন অনিয়ম হবে না পরিষদের বিভিন্ন কাজে। আর কেউ যদি করে থাকে তা ধরা পড়বে সি সি ক্যামেরায়।
এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার বলেন,প্রথম পর্যায় আমরা বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ ও কাশিরাম ইউনিয়ন পরিষদকে সি সি ক্যামেরার আওতায় এনেছি। পর্যায়ক্রমে বাকি তিন ইউনিয়নকেও সি সি ক্যামেরার আওতায় আনা হবে।