মণিরামপুরে মদ ও গাঁজা সেবনকালে দুই জনকে জেল-জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত উপজেলার সৈয়দ মাহমুদপুর গ্রামে ও মুজগুন্নি গ্রামের দুই যুবক জিয়াউর রহমান ও তহিদুল ইসলামকে এ জেল-জরিমানা প্রদান করেন।
সূত্রে জানাযায়, সোমবার উপজেলার সৈয়দ মাহমুদপুর গ্রামে জিয়াউর রহমানকে গাঁজা সেবনকালে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত জিয়াউর রহমানকে এক হাজার টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। জিয়াউর রহমান নওগাঁ জেলার ফয়জুল্লাহ মন্ডলের ছেলে।
এর আগে গত ১৫ জুন মুজগুন্নী গ্রামে অভিযান চালিয়ে দলিল লেখক তহিদুল ইসলাম (২৮)কে মদ সেবনরত অবস্থায় আটক করে। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত তহিদুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। পৃথক এ অভিযানে মাদ্রকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।