বাংলাদেশ আওয়ামী লীগ তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে গতকাল বিকেল ৩টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফএম অহিদুজ্জামানের সভাপতি সোনার বাংলা বিনির্মানের স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের উন্নয়নের জোয়ার বয়ে চলছে। বললেন সভার প্রধান অতিথি খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনার রশিদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারী এ্যাড, সুজিত অধিকারী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন এ্যাড. এমএম মজিবুর রহমান, বিএমএ সালাম, রফিকুর রহমান রিপন, জেলা ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাড. মুস্তাফিজুর রহমান কালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আলীগের সেক্রেটারী কেএম আলমগীর হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেয়ারা চম্পা, সাংগঠনিক সম্পাদক হালিমা ইসলাম, কাজী শামীম আহমেদ, মুজাফ্ফর হোসেন, খাইরুল আলম, আজগর বিশ্বাস, অমীয় অধিকারী, শিউলী সরোয়ার, জামিল খান, বাকির হোসেন, পারভেজ হাওলাদার, ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, কৃষ্ণ মেনন রায়, শেখ মহাসিন, শেখ তবিবুর রহমান, শেখ রাজা মিয়া, এফএম মফিজুর রহমান, মিজানুর রহমান হিরাঙ্গীর, আনিসুল হক, জিল্লুর রহমান নান্নু, খান ফরাদুজ্জামান সুমন, নাজমুল হাসানসহ উপজেলা আওয়মালীগের সকল নেতাকর্মীবৃন্দ। বর্ধিত সভা শেষে জেলা আওয়ামী লীগ সভাপতি স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে সদস্য কুপন বিতরণ করেন।