নির্বাচন,ফলাফল বাতিল,পুনঃ নির্বাচন এর তারিখ ঘোষনা,ভোট ছিনতাই,মামলা,পাল্টাপাল্টি আপিল সবকিছুর প্রায় ৬মাস পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন কর্তৃক দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর সদর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র থেকে নির্বাচিত চেয়ারম্যান মোঃ সাদেকুল ইসলাম এর ১৪ জুন মঙ্গলবার গেজেট প্রকাশিত হয়েছে। এরি ধারাবাহিকতায় ২০ জুন সোমবার শপথবাক্য পাঠ করান নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।
উল্লেখ্য,তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ ও ফলাফল অনুষ্ঠিত হয়(২৯নভেম্বর ২১)রবিবার। সম্মিলিত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর নির্বাচিত চেয়ারম্যান,মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হলেও আইনি জটিলতায় ২নং দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের হাই কোর্টের নির্দেশে স্থগিত থাকে। ভোটের ফলাফলে আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকা'র প্রার্থী শাহিনুর আলম সাজু'কে হারিয়ে ৩২১ ভোট বেশি পেয়ে সাদেকুল ইসলাম বিজয়ী হয়। ঐ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেনকিফান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই কেন্দ্রে নির্বাচন পরবর্তী সময়ে ব্যালট বস্তা ছিনতাই, লাঠিসোটা নিয়ে মারামারি ও সংঘর্ষের ঘটনায় প্রশাসনের কয়েকজন আহত হওয়ায় এ বিষয়ে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার প্রভাষক আসাদুজ্জামান বাদী হয়ে নৌকা প্রার্থী শাহিনুর আলম সাজু'কে ১নং আসামি করে ২০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন যা বিচারাধীন রয়েছে। দুর্গাপুর থানার মামলা নং ২৪ তারিখ ২৯/১১/২০২১ ইং। পরপরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহিনুর আলম সাজু'র আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ ডিসে¤॥^র ২০২১ তারিখে উপজেলা নির্বাচন অফিসার ফারহানা শিরীন স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তিতে জানানো হয় যে ২৮ নভেম্বর ২০২১ তারিখে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কেন্দ্রে পুনঃ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে আদেশের বিরুদ্ধে সাদেকুল ইসলাম পুনরায় রিট করলে পরে ২৯ ডিসেম্বর ২০২১ তারিখে পুনঃভোট গ্রহন স্থগিত সংক্রান্ত গনবিজ্ঞতি দেওয়া হয়। পরে উচ্চ আদালতে পাল্টা-পাল্টি মামলার পর সাদেকুল এর পক্ষে রায় ঘোষিত হয়। অবশেষে গেজেট প্রকাশ হওয়ায় বিষয়টির নিষ্পত্তি হলো।
একি দিনে উপজেলা পরিষদ হলরুমে সন্ধায় অপরাপর ১২ বিজয়ী মেম্বার গনকে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজী-উ-আহসান।