টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় প্লাবিত কলমাকান্দা উপজেলা। দিশেহারা মানুষ। চরম দুর্ভোগ মানুষের। হাহুতাশ পানিবন্দী মানুষ ও গবাদি পশু। বন্যার্থ মানুষের নেই কোন বীজতলা।মৎসচাষীদের নেই পুকুরে মাছ। রাস্তাঘাট ও কাঁচা ঘরবাড়ী বিধ্বস্ত। হুমকির মুখে ব্রীজ কার্লভাটগুলো। উব্দাখালী নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত। খেয়ানৌকায় নিমজ্জিত অংশ পারপার হচ্ছে সাধারণ মানুষ। কেউ কেউ বুকপানি ভেঙে সাঁতার কেটে আশ্রয় কেন্দ্রে উঠেছেন, জীবনের ঝুঁকি নিয়ে চালাচ্ছেন যানবাহন। উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। অনেক পরিবারে দেখা দিয়েছে খাদ্য সংকট। পানিবন্দি জীবন যাপন করছেন প্রায় ৮ ইউনিয়নের মানুষ। টানা চারদিন বন্যা কবলিত এলাকা ঘুরে ঘুরে এই চিত্রই দেখা গিয়েছে। পানি কিছুটা কমলেও বিশুদ্ধ পানির অভাবে দেখা দিয়েছে পানিবাহিত রোগ।
এ বছর বর্ষার মৌসুম শুরু হওয়ার আগেই বিস্তীর্ণ এলাকা অতি বৃষ্টির ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছিল কৃষকের ৫০০ একর এর বেশি কৃষি জমি। বন্যা পরবর্তী কি হবে-তা নিয়ে দুঃচিন্তা বন্যার্থ মানুষের। পর পর দু,বার বন্যায় প্লাবিত এ অঞ্চলের ব্যাপক ক্ষতি হওয়ায উৎবিঘœ হয়ে পড়েছে মানুষ।
এ পরিস্থিতির মোকাবিলায় নেত্রকোনা ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মানু মজুদার বন্যায় কবলিত এলাকায় ঘুরে ঘুরে ত্রান ও নগত অর্থ বিতরণকালে তিনি জানান, বন্যা পরবর্তী কৃষি প্রনোদনা মানবিক সহায়তা কৃষক ও মৎসচাষীদের সহজ সত্ত্বে ঋণ প্রদান, বিধ্বস্ত রাস্তাঘাট সংস্কার পূর্ননিমার্ণ এবং বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের প্রয়োজনীয় ত্রাণ সহায়তাসহ পুর্নবাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রনালয়গুলোর প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করছেন।