বাগেরহাটের মোল্লাহাটে ১৪জন ছাত্র ছাত্রীর দুই দিনব্যাপী পিয়ার এডুকেটর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড'র নেতৃত্বে ওয়াটার এইড বাংলাদেশের কারিগরি সহযোগিতায় পুষ্টি উন্নয়নে অংশগ্রহণ মূলক সমন্বিত প্রকল্প ক্রেইন এর আওতায় রূপান্তর সংস্থার বাস্তবায়নে মোল্লাহাট উপজেলা রিসোর্স সেন্টারে ১৮ ও ১৯ জুন এ পিয়ার এডুকেটর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, রূপান্তর ক্রেইন প্রকল্পের সমন্বয়কারী খালেদা হোসেন মুন, প্রকল্পের মনিটরিং অফিসার ত্রিদীব বিশ্বাস, স্কুল শিক্ষক তুষার অধিকারী ও মোল্লাহাট উপজেলা ওয়াশ এ- সি এস ও মোবিলাইজার মোঃ আবদুল করিম।
প্রধান অথিতি উপজেলা যুবউন্নয়ন অফিসার জনাব এস,এম, মিজানুর রহমান বলেন ক্রেইন প্রকল্পের মাধ্যমে রূপান্তর সংস্থা আয়োজিত পিয়ার এডুকেটর প্রশিক্ষন এর আয়োজন করার জন্য এ সংস্থাকে ধন্যবাদ জানাই। সেই সাথে শিক্ষার্থীদেরকেশুভেচ্ছা।ভবিষ্যত লিডার বা নেতা হতে গেলে তোমাদের ভোকাল ও ষ্পষ্ট উচ্চারণ দিয়ে অন্যান্য ষ্টুডেন্টদেরকে পুষ্টি ও ওয়াশ সম্পর্কে সুন্দর ভাবে বুঝাতে হবে। নিজেরা সচেতন হবে অন্যদেরকে সচেতন করবে। রূপান্তর সংস্থা পুষ্টি ও ওয়াশ নিয়ে সুন্দরভাবে কাজ করছে এইভাবে আরও সুন্দর ভাবে জনগনের সেবায় নিয়োজিত থাকবে ও সরকারের পাশাপাশি উন্নয়নশীল রাষ্ট্র গঠনে সহযোগিতা করবেএই কামনা করি।