দিঘলিয়ার ফরমাইশখানায় ইজি বাইকের চাকার সঙ্গে ওড়না পেচিয়ে দৌলতপুর বিএল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী সানজিদা আক্তারের অকাল মৃত্যু হয়েছে।
দিঘলিয়া থানা পুলিশ ও সানজিদার আত্মীয় সূত্রে জানা যায়, মৃত হাবিবুরের কন্যা সানজিদা আক্তার (২২) তার মামার বাড়ি দিঘলিয়ার উত্তর চন্দনীমহল (বোগদিয়া) নিবাসী নৌবাহিনী সদস্য মোঃ আলাউদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার দিন বিকালে সানজিদা আক্তার তার মামির সঙ্গে কেনাকাটা করার জন্য দৌলতপুর বাজারে যায়। সেখান থেকে দৌলতপুর খেয়াঘাট থেকে ইজিবাইক যোগে মামার বাড়ি আসার পথে ফরমাইশখানা ফায়ার সার্ভিস অতিক্রম করলে সানজিদার পরনের প্লাজু ও ওড়না ইজবাইকের চাকার সঙ্গে জরিয়ে সে ছিটকে পরে যায় এবং সজোরে রাস্তার সঙ্গে মাথায় আঘাত প্রাপ্ত হয়।পার্শ্ববর্তি লোকজন ছুটি এসে সানজিদাকে উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের গাড়ি এসে তাকে দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। উল্লেখ্য সানজিদা আক্তার তার মায়ের সঙ্গে খালিশপুর ক্রিসেন্ট জুট মিল কলোনিতে বসবাস করত এবং সে দৌলতপুর বিএল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যায়নরত ছাত্রী।