রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে বর্তমানে জীবন রক্ষাকারী ওষুধের জন্য হাহাকার অবস্থা বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যথাসময়ে চাহিদাপত্র দিয়ে রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে ওষুধপত্র নিয়ে না আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে। আর এতে সংশ্লিষ্ট কর্মকর্তার অযোগ্যতার বহিঃপ্রকাশ ঘটেছে। বিগত কয়েক বছরেও এ ধরনের অবস্থা সৃষ্টির কোন নজীর নেই ! নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালে কর্মরত কয়েকজন কর্মকর্তা /কর্মচারী জানান,সাধারনত সারা বছরের সব সময়ই যে ওষুধগুলোর প্রয়োজন হয় যেমন অমিপ্রাজল,গ্যাসের ইনজেকশন,গ্যাসের বড়ি,ব্যাথা নাশক ওষুধ,এন্টিবায়োটিক জাতীয় ওষুধ এমমনকি ইনজেকশন সিরিঞ্জ পর্যন্ত সরবরাহ নেই এখানে। যে কারণে হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা সেবা পুরোপুরিভাবেই ব্যহত হচ্ছে। বিশেষ করে নি¤œ আয়ের লোকজন যারা বাইরে থেকে ওষুধপত্র কিনতে পারছেন না তারা এখানে কোন ধরেনের চিকিৎসা সেবা পাচ্ছেন না। সুত্রটি আরও জানায়,প্রতি বছরের শুরুতেই বিগত বছরে বিতরনের তালিকা দেখে সেভাবেই ইনডেন্ট করা হতো। অথচ আশ্চর্যজনক হলেও সত্য যে,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে সাদিকাতুল তাহিরিন যোগদানের পর এবারে বছরের শুরুতেই এ ধরনের কোন চাইহদাপত্র দিয়ে ওষুধপত্র নিয়ে আসা হয়নি। যে কারণে বর্তমানে বেসামাল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে দায়িত্বশীল কর্মকর্তার অদুরদর্শীতার বহিঃপ্রকাশও ঘটেছে। সুত্রমতে ওই কর্মকর্তা নিজের মর্জি মাফিক অফিস করেন। এমনকি প্রতি সপ্তাহে মাত্র ২ হতে ৩ তিন অফিস করেন। তাও আবার কোন দিন বিকেলে অফিস করারও নজীর রয়েছে তাঁর। যা বিগত সময়ের সকল রেকর্ড ভঙ্গ করেছে। অতিতে কোন কর্মর্কতাই এভাবে অফিস করেননি। এদিকে সরকারি গাড়ীর যথেচ্ছাচার ব্যবহারও বন্ধ হয়নি। ওই কর্মকর্তাকে একজন চালক গাড়িসহ রংপুর বাসায় রেখে আসেন। যে দিন অফিস করবেন ফোনে ডেকে নেয়ার পর চালক বাসযোগে রংপুর গিয়ে গাড়িসহ তাঁকে নিয়ে আসেন। এভাবে গাড়িসহ তাঁকে রংপুরে রেখে আসায় তিনি বাকি সময় শহরে পৈতৃক সম্পত্তির মতো নিজের মর্জিমাফিক গাড়িটি ব্যবহার করেন। এভাবে প্রতিদিন সরকারি তেল এর অপব্যবহার হচ্ছে। যার বিল পরিশোধ করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আনুষাঙ্গিক খাত থেকে। এসব ব্যাপারে জানতে চাওয়া হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিকাতুল তাহিরিন বলেন-আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুমতিপত্র নিয়ে এসে আমাকে প্রশ্ন করুন।