গত ১৬ জুন বৃহস্পতিবার বিকাল ৪ টায় দিঘলিয়ায় উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা ( রাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল পথের বাজার চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে সোনহাটি যাকারিয়া মাদ্রাসার সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
দিঘলিয়া উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মুফতী আহমাদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওঃ আবদুল আহাদ, মাওঃ মিনারুল ইসলাম, মাওঃ জিয়াউল হক, হাফেজ মাওঃ ইকবাল, হাফেজ মাওঃ জামিরুল ইসলাম, মুফতী ইউসুফ চৌধুরী, মুফতী তাজ উদ্দিন, মুফতী আজিজুর রহমান, মাওঃ ফেরদাউস রহমান প্রমুখ। সমাবেশে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাফেজ আসলাম খান।
সভায় বক্তারা নবীজি (সাঃ) এর অবমাননাকারী ও কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং নবীজি (সাঃ) এর সম্মান রক্ষায় জাতীয় সংসদে আইন পাশ করার দাবী জানান।