ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যাম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্বনবী (সঃ) এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা (রঃ) সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রূপসার নৈহাটী শহিদ মিনার রোডস্থ বায়তুন নূর জামে মসজিদ চত্ত্বরে শুক্রবার বাদ জুম্মা তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজারো ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বায়তুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং এ সমাবেশের আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মোস্তাক ও মসজিদের ইমাম ও খতিব মো. তৌহিদুল ইসলাম কচি'র সঞ্চালনায় বক্তৃতা করেন মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, হাফেজ মাওলানা মো. রবিউল ইসলাম, আলহাজ¦ মাওলানা সাইফুল্লাহ কবির, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা জাকারিয়া, আলহাজ¦ মো. মাহমুদুর রহমান, মো. হারেজ শেখ, মো. রবিউল ইসলাম, তারেক আহম্মেদ টিপু, বাদশা মিয়া, মো. দিদারুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম রবি আলহাজ¦ আবুল খান, মো. শহিদুল্লাহ আল আজাদ শেখ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহাসিন খান রানা ,সোহান শেখ ,সাদিক শেখ, বাকির বাবু ,শিবলী, আবু বক্কার, বাসার মল্লিক, কামরুল ইসলাম, খান জিন্দার, রবিউল ইসলাম ,সজীব সুজা, সাব্বির হোসেন সহ সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমান। সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল রূপসা-বাগেরহাট পুরাতন সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে এসে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ওই দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি শামসুর রহমান। অনুষ্ঠান শেষে নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কুশপুত্তলিকায় জুতা পেটা করে আগুনে নিক্ষেপ করা হয়।