রূপসা থানা ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৮৫) এর সদস্য মো. হাফিজুল ইসলামের স্বরণে ওই সংগঠনের পক্ষ থেকে শুক্রবার বাদ মাগরিব নিজস্ব কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, রূপসা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি মো. আকরাম হোসেন মন্টু, ইউনিয়নের সভাপতি মো. কালাম মৃধা, সাধারণ সম্পাদক মো. কামরুল শেখ, জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য মো. হায়দার আলী খান, সিনিয়র সহ-সভাপতি মো. ওলিউল্লাহ রাজু, সহ-সভাপতি মো. গোলাম রসুল, সহ-সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সাংগঠনিক সম্পাদক মো. সুমন, কোষাধ্যক্ষ মো. সাগর শেখ, সদস্য নাসিমা বেগম, মো. রফিকুল ইসলাম খোকন, রফিকুল শেখ, রবি, আকরাম, সিদ্দিক বয়াতি, এনামুল, আবু সাঈদ, সরোয়ার, মাহবুব, মোস্ত, সালাম ফকির, মনিরুল, কাশেম, সাইফুল, খায়রুল, একরামুল, রাজু, রাজিব, আজিজুল, মশিউর রহমান, ফরিদ, বাসার, আকলিমা, রাণী বেগম, মনোয়ারা, রুলিয়া, ফাতেমা, মমতাজ, জাকিয়া, পারভিন, নাসরিন, জহির, আমির আলী মাতুব্বর, গণি সরদার সহ কমিটির সকল সাধারণ সদস্য বৃন্দ। উল্লেখ্য মৃত শ্রমিক হাফিজুল ইসলাম খুলনা মহানগরীর সদর থানাধীন শান্তিধাম মোড়স্থ কাকলিবাগের হাসিবের সাততলা নির্মাণাধীন বাড়ির ছাঁদ ঢালাইয়ের সময় গত ৭ জুন মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে পড়ে গিয়ে তার মৃত হয়।