দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক গাজী জাকির হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সেনহাটি ইউনিয়ন পরিষদ ও সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে সেনহাটি ও চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন আ'লীগ ও সেনহাটী ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চন্দনীমহল সাংগঠনিক ইউনিয়ন আ'লীগের সভাপতি গাজী আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা আ'লীগের সহসাংগঠনিক সম্পাদক আলী রেজা বাচা, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, দিঘলিয়া ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, ছাত্রলীগ নেতা ফোরকান আহমেদ রনি, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার গাজী জাকির হোসেন, সেনহাটি সাংগঠনিক ইউনিয়ন আ'লীগের সাধারণ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শাহআলম খান, শেখ ইকতিয়ার হোসেন, আবদুল হাই সোহেল, ৭নং ইউপি সদস্য আমীর হোসেন প্রমুখ। এর আগে সেনহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানের নেতৃত্বে সেনহাটি ইউনিয়ন পরিষদের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে সেনহাটি বাজার মোড়ে বিক্ষোভ সভায় মিলিত হয়।