গাজীপুরের টঙ্গী দক্ষিণ আউচপাড়ায় হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে এসএসসি-২০২২ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন।
সিনিয়র শিক্ষক আবদুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিবা শাখার শিফট-ইন-চার্জ এসকেএম নজরুল ইসলাম, প্রভাতী শাখার শিফট-ইন-চার্জ নাসির উদ্দিন, শিক্ষক প্রতিনিধি নাজমুল আলম, শিক্ষক সিদ্দিকুর রহমান, শাহাদৎ হোসেন, মাসুদুর রহমান, আবদুস সাত্তার নাসির, নূর মোহাম্মদ চঞ্চল, মাওলানা নাসির উদ্দিন তাহসিন, সোহেল রানা, বিপুল কুমার বিশ্বাস, সুজা-উদ-দৌলা, রাজিয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস শিখা প্রমুখ।
শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।