ভারতের ক্ষমতাসীনদলের মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি শাখার গনমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে দাকোপে উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা সদর চালনা ডাকবাংলা হেড কোয়ার্টার জামে মসজিদ চত্বরে উপজেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাছান, মুফতি শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা তাবারক হুসাইন, মাওলানা মোস্তাফিজুর রহমান, মুফতি আহসান হাবীব, হাফেজ মাওলানা শাহ আলম মীর, হাফেজ মাওলানা ইকবাল হুসাইন, হাফেজ মাওলানা আতিকুর রহমান, মাওলানা জাকারিয়া, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা সোহরাব হোসেন, মাওলানা ইলিয়াছ হুসাইন, মাওলানা আবুল হাছান, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আবদুর রাজ্জাক, জি এম আজিজুল হক, মোঃ ইউনুস আলী, মাওলানা ইলিয়াছ হুসাইন, আলহাজ¦ আবু দাউদ শেখ, মাওলানা ফায়জুল্লাহ, মাওলানা আবদুস সাত্তার, মাওলানা আনোয়ারুল ইসলাম, মুফতি ইব্রাহীম খলিল, মাওলানা আব্দুল্লাহ নোমান, মাওলানা জাকারিয়া, মাওলানা সোহরাব হোসাইন, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আবুল হাসানসহ উপজেলার ৯ টি ইউনিয়ন ও চালনা পৌরসভা ইমাম পরিষদের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অবিলম্বে অবমাননাকর মন্তব্যের জন্য নুপুর শর্মা ও নবীন কুমারকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবী জানিয়ে বাংলাদেশের মহান সংসদে মহানবীর অবমাননার প্রতিবাদে নিন্দা প্রস্তাব গ্রহনের দাবী জানান। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল চালনা পৌরসভার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।