খুলনার পাইকগাছায় জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ৭৯তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে "আচার্য প্রফুল্ল চন্দ্র সাহিত্য পরিষদ" পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়ে। পিসি রায়ের নিজস্ব বাসভবন চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবেক অধ্যক্ষ হরেকৃষ্ণ দাস। বক্তব্য রাখেন দীপংকর বিশ্বাস, পঞ্চানন বিশ্বাস, সহকারী ভূমি কর্মকর্তা লতিফা আখতার, গনেশ হালদার, অমিত কুমার দাস ও উত্তম কুমার দাশ প্রমুখ। অনুরূপভাবে কপিলমুনি গুণিজন স্মৃতি সংসদ বিশেষ ক্রোড়পত্র গুণিজন বার্তা প্রকাশ করেন। ''আমি বৈজ্ঞানিকদের দলে বৈজ্ঞানিক, ব্যবসায়ী সামাজে ব্যবসায়ী, গ্রাম সেবকদের সাথে গ্রামসেবক আর অর্থনীতিবিদ মহলে অর্থনীতিজ্ঞ।''-বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় নিজের পরিচয় দিযয়েছেন এভাবেই। ১৮৬১ সালের ২রা আগস্ট পাইকগাছার রাড়-লী গ্রামে জন্মগ্রহণ করেন এই বিশ্ব বরেণ্য বিজ্ঞানী। ১৯৪৪ সালের ১৬ জুন ভারতের কলকাতায় মৃত্যু হয়।