কিশোরগঞ্জের নিকলী সদর ইউনিয়নের ষাইটধার গৌরাঙ্গ সাহার পুকুরপাড় গ্রামের আসাব আহাম্মেদের ছেলে তুষার মিয়া (২৩) গত ২৬মে খুন হন। ওই মামলার ৭১এর বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য মোঃ চান্দালী মেম্বারকে মামলার প্রধান আসামি করার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। মানব বন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, একটি সার্থান্বেষি মহল মুক্তিযোদ্ধা চান্দালীকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। মানব বন্ধন শেষে সমাবেশে সাবেক উপজেলা মক্তিযোদ্ধা কমান্ডার মুজাম্মেল হক আবির, সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দিক, নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ, বীর মুক্তিযোদ্ধা এনাএত হোসেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান গোলাপ। এ সময় আরও উপস্থিত ছিলেন, শেখ হুমায়ুন, মোবারক হোসেন প্রমুখ।