খুলনার পাইকগাছায় যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও লস্কর ইউপি সাবেক চেয়ারম্যান সুবোল চন্দ্র মন্ডল (৮৫)'র রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা সরকারী কলেজ মাঠে প্রয়াত এ মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড-অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, ওসি মো. জিয়াউর রহমান জিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু ও অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ডেপুটি কমান্ডার আ. রাজ্জাক মলঙ্গী, রনজিৎ কুমার সরদার, অধ্যক্ষ মিহির বরন মন্ডল সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গার্ড-অব অনার শেষে প্রয়াত মুক্তিযোদ্ধার পৌরসভার বয়রা শ্বশ্মান ঘাটে অন্ত্যেষ্ট্রিক্রিয়া সম্পন্ন করা হয়। তিনি ইতোপূর্বে দু'বার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরণ করেন। বাংলাদেশ স্বাধীনের পর তিনি লস্কর ইউপি'র রিলিপ চেয়ারম্যান ও ১৯৭৩ সালে নির্বাচিত চেয়ারম্যান হয়েছিলেন। সে কড়-লিয়ার মৃত. সত্যরাম মন্ডলের একমাত্র ছেলে। মৃত্যুকালে তিনি দু'স্ত্রী ৩ মেয়ে ও ১ ছেলে সহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। এদিকে সুবোল চন্দ্র মন্ডলের মৃত্যুতে সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু এক শোক বার্তায় প্রয়াত এ মুক্তিযোদ্ধার আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।