ডুমুরিয়ার পল্লীতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বড় ভাই কর্তৃক ছোট ভাইয়ের মৎস্য ঘের জবর দখল ও মাছ মেরে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মান্দ্রা গ্রামে।এ ঘটনায় ভূক্তভোগী ছোট ভাই রফিকুল ইসলাম শেখ বৃহস্পতিবার বাদী হয়ে বড় ভাই জাহিদুল ইসলাম শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানা পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার ধামালিয়া ইউনিয়নের নুর মোহাম্মদ শেখের ছেলে জাহিদুল ইসলাম শেখ এর সাথে সহোদর রফিকুল ইসলাম শেখের মান্দ্রা বিলে ১.৬৪ শতক মৎস্য ঘেরের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে
বিবাদী জাহিদুল ইসলাম শেখ গত বুধবার বেলা আনুমানিক ১২ টার দিকে লোকজন নিয়ে ওই মৎস্য ঘেরে অনাধিকার প্রবেশ করে ঘেরা ভেড়ি দেয়া সহ গলদা,রুই কাতলা জাতীয় প্রায় ৪ লাখ টাকার মাছ চুরি করে মেরে নেয়। খবর পেয়ে রফিকুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম বাঁধা দিতে গেছে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ নানাবিধ হুমকি ধামকি দেয় বলে অভিযোগে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জাহিদুল ইসলাম বলেন,ঘেরের জমি আমার।স্হানীয় শালিশী মিমাংসার মাধ্যমে আমি জমি পেয়েছি। আমার জমিতে আমি ঘেরা ভেড়ি দিয়েছি সত্যে কিন্তু মাছ মেরে নেয়ার অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবী করেন। অভিযোগের প্রাপ্তি স্বীকার করে থানার কর্তব্যরত এস,আই মোঃ আবু বক্কার বলেন, বিষয়টি ওসি স্যারের কাছে দেয়া হবে। তিনি পরবর্তি সিদ্ধান্ত দিবেন।