টাঙ্গাইলের দেলদুয়ারে আটিয়া ইউপি উপ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অবাধ সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন হয়েছে।আটিয়া ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ২৪ হাজার ৪ শত ৯৫ জন। মোট ভোট কেন্দ্র ১০টি, বৈধ ভোটের সংখ্যা ১৬ হাজার ৫ শত ৫২, বাতিল কৃত ভোট ১০৮। এতে ৫ হাজার ৫০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আ.লীগ বিদ্রোহী প্রার্থী (ঘোড়া) প্রতিক নিয়ে মোহাম্মদ সাজ্জাত হোসেন আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ প্রার্থী কৃষ্ণ কান্ত দে সরকার নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩৭৩ ভোট।
উল্লেখ্য, আটিয়া ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান তালুকদারের মৃত্যুতে ওই ইউনিয়নের চেয়ারম্যানের পদ শূন্য হয়।গত বুধবার শূন্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।