কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাউখালীর উদ্যোগে ‘জাতীয় ফল মেলা ২০২২’ শুরু হয়েছে। এ বছর জাতীয় ফল মেলার প্রতিপাদ্য ‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা খালেদা খাতুন রেখা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একেএম আবদুস শহীদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা জেপি সাধারণ সম্পাদক মঞ্জুরুল মাহাফুজ পায়েল,ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সমাজসেবী আঃ লতিফ খসরু,উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র প্রমূখ।