আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও
পরিকল্পনা উপকমিটির চেয়ারম্যান ডক্টর মসিউর রহমান গতকাল
বুধবার ৬ টায় ঢাকাতে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-
সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,
বারাকপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান গুরুতর আহত
আলহাজ¦ গাজী জাকির হোসেনের চিকিৎসার খোঁজখবর এবং
শারীরিক খবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য গাজী জাকির হোসেন ১২ জুন চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক বর্বরোচিত হামলা ও গুরুতর আহত হয়ে
খুলনা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তিনি বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।