দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠন বহিভর্ভূত কর্মকা-ে জড়িত থাকার দায়ে বাংলাদেশ ছাত্রলীগ খুলনা জেলা শাখার সদস্য ও পাইকগাছা উপজেলা শাখার সহ-সভাপতি বাপ্পারাজ মোড়লকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গত ৯ ডিসেম্বর'২১ তারিখে ছাত্রলীগ পাইকগাছা উপজেলা শাখার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাংগঠনিক কার্যক্রম গতিশীত করতে ১ বছরের জন্য জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। উপজেলা শাখার ওই কমিটিতে বাপ্পারাজ সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়। সে রাড়-লি ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের রাজ্জাক মোড়লের ছেলে। তথ্যানুসন্ধানে জানা যায়, গত মঙ্গলবার (১৪জুন) বিকেলে স্থানীয় এক গণমাধ্যমকর্মী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে, ‘নিচের ভিডিওর ব্যক্তিকে কেউ চিনে থাকলে কমেন্টে তার পরিচয় জানানোর অনুরোধ রইল' শিরোনামে একটি ভিডিও শেয়ার করেন। যাতে সদ্য অব্যাহতিপ্রাপ্ত ছাত্রলীগ নেতা বাপ্পারজকে মরণ নেশা ইয়াবা সেবন করতে দেখা যায় এবং সেই ভিডিও মুহুর্তেই ভাইরাল হয়ে খুলনা জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে ওই দিন সন্ধ্যায় জরুরী সিদ্ধান্ত মোতাবেক তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। আশরাফুল ইসলাম সবুজ নামের এ গণমাধ্যমকর্মী জানান, গোপণ তথ্যের ভিত্তিতে তিনি জানতে পারেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত ওই ছাত্রলীগ নেতা মাদকাসক্ত। সর্বশেষ এক গোপন সূত্রে ওই ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও হাতে পেয়ে মঙ্গলবার বিকেলে তিনি ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু ও খুলনা জেলাসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণে শেয়ার করেন। এরপর মুহুর্তেই তা ভাইরাল হয়ে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে ঐদিন সন্ধ্যায় খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জরুরী সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বহির্ভূত কর্মকা-ে জড়িত থাকার দায়ে ছাত্রলীগ নেতাকে অব্যহতি দেওয়া হয়েছে। খুলনা জেলা ছাত্রলীগের সময়োপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দসহ সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ওই বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, পরবর্তীতে সদ্য অব্যহতিপ্রাপ্ত ছাত্রলীগনেতা বাপ্পারাজ মোড়লের যে কোনো অনৈতিক ও অসামাজিক কর্মকান্ডের দায়ভার খুলনা জেলা ছাত্রলীগ গ্রহণ করবে না।