নাটোরের সিংড়ায় বিষাক্ত সাপের কামড়ে আজাদ আলী (৫১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয় বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে। মৃত আজাদ আলী উপজেলার গোটিয়া গ্রামের মৃত খাদেম আলী ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমেদ জানান, নিহত কৃষক আজাদ আলী মঙ্গলবার বিকেলে তার পাটের জমি দেখতে যায়। সেখানে সাপের গায়ের উপর পা দিলে তার বাম পায়ে সাপে কামড়ে দেয়। পরে তাকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয়।