খুলনার পাইকগাছায় সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, ওসি মো. জিয়াউর রহমান জিয়া। সিনিয়র উপজলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, প্রাণীসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিপ্লব কান্তি বৈদ্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সমবায় কর্মকর্তা শেখ বেনজির আহমেদ, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম রেজায়েত আলী, পিআইও ইমরুল কায়েস, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, অ্যাকাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, ইনস্ট্রাক্টর রিসোসসেন্টার মো. ইমান উদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোবিন্দ কুমার দে সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এর আগে সকলের ভালবাসায় সিক্ত হলেন বিদায়ী অতিথি সহকারি কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক। অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে তাঁকে পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হয়। এরআগে সোমবার সকালে এ কর্মকর্তার সাথে অফিসে বিদায় শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু ও আশরাফুল ইসলাম সবুজ। প্রসঙ্গত, পাইকগাছা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক কে গত মাসে সহকারী ওয়াকজন প্রশাসক ঢাকা কার্যালয়ে পদোন্নয়ন করা হয়েছে। তিনি গত বছরের ব্রেুয়ারী মাসে পাইকগাছা উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছিলেন।