বাগেরহাটের মোল্লাহাটে এনজিও সিএসএস মাইক্রোফাইন্যান্স এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত উপজেলাধীন লায়লা আজাদ কলেজে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জব্বার ফারুকী পরিচালিত এ ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ওই কলেজের অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান, এ সময় উপস্থিত ছিলেন সিএসএস গোপালগঞ্জ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আবুল কালাম আজাদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, মোল্লাহাট ব্রাঞ্চ ম্যানেজার মিঃ দীপঙ্কর সাহা ও গোপালগঞ্জ জোনের আইটি অফিসার সৈয়দ শফিক আকবর প্রমূখ।