বাগেরহাটের মোল্লাহাটে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটচাষি প্রশিক্ষণ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট পাট অধিদপ্তরের আয়োজনে গত সোম ও মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে পাট চাষীদের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে ওই প্রশিক্ষন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। এ ছাড়া উপস্থিত ছিলেন খুলনা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, পরিদর্শক মুজিবুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান প্রমূখ।