নাটোরের সিংড়ায় সোনালী ব্যাংক সিংড়া শাখার আয়োজনে বিশেষ ঋণ আদায় কর্মসূচি উপলক্ষে মহাক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাজারের সোনালী ব্যাংক কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সোনালী ব্যাংক সিংড়া শাখার ম্যানেজার মীর শাহাদৎ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী শাখার জেনারেল ম্যানেজার মীর হাসান মোহাঃ জাহিদ, ডেপুটি জেনারেল ম্যানেজার শাহাদত হোসেন, নাটোর শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ প্রমূখ।