খুলনার ডুমুরিয়ায় রপ্তানিযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশের ক্ষতিকর প্রভাব সংক্রান্ত জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চিংড়ী সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টার্স্কফোর্স কমিটির আয়োজনে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। প্রধান আলোচক ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।
বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া ও উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিকের সঞ্চালনায় আরো বক্তব্যদেন ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার,শেখ তুহিনুল ইসলাম, মৎস্য চাষী মেজবাহ আলম টুটুল প্রমুখ।