ভারতের ক্ষমতাসীন দল বিজেপীর দুই নেতার বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) কেঁ কটূক্তি করার প্রতিবাদে গতকাল তেরখাদা সদরে বিকেল ৫টায় ৪দফা দাবীতে মুজাহিদ কমিটি ও ইমাম পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্বাস আলীর সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল তেরখাদা বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রায় ১৫-২০ হাজার ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ অংশ নেন। সভায় বক্তব্য রাখেন, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা অলিউর রহমান সাদ্দাম, মাওলানা আলামিন হোসেন, মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা আবদুস সালাম, মাওলানা আবদুল আজিজ। সভা পরিচালনায় ছিলেন উপজেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা ইমাম হুসাইন।
তাদের ৪দফা দাবি গুলো হলোঃ- ১. রাষ্ট্রীয়ভাবে ভারতকে নিন্দা প্রস্তাব জানানো, ২. ভারতের রাষ্ট্রদূতকে ডেকে তলব ও প্রতিবাদ জানানো, ৩. নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে ফাসির দাবী জানানো, ৪. রাষ্ট্রীয়ভাবে ভারতীয় পণ্য বয়কট করা।